সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য না:গঞ্জ সিটি কর্পোরেশন এর লেকপাড় জলে মানুষের লাশ ; হত্যা নাকি অপমৃত্যু এ নিয়ে অভিভাবকরা উদ্ধিগ্ন

সোনারগাঁয়ে শিশু হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৬.০৫ এএম
  • ৪৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুমায়রা আক্তার (৮) নামে এক শিশু শিক্ষার্থী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১ আগস্ট) মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- সেলিম ওরফে উদয় ও শুক্কুর আলী।

এর আগে, গত শুক্রবার নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গত বৃহস্পতিবার গ্রেফতার ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওই দিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় সাধারণ ডায়রি করেন।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort