শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আব্দুস সাত্তার নির্বাচনী প্রচারনায় ও জনপ্রিয়তায় এগিয়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ১২.৪১ পিএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারনা ব্যাপকভাবে জমে উঠেছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
উপজেলার পিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এমনই একজন মেম্বার প্রার্থী আব্দুস সাত্তার ফুটবল প্রতিক নিয়ে দিন-রাত তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রচার প্রচারনাকালে ৪নং ওয়ার্ডবাসীকে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রæতি দিয়ে তাদের নিকট ভোট প্রার্থনা করছেন। করোনাকালে তিনি বিভিন্ন গ্রামের গরীব ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও আর্থিক সহযোগীতা করেছেন। যে কারনে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামের সাধারণ মানুষ তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।
মেম্বার প্রার্থী আব্দুস সাত্তার বলেন, ৪নং ওয়ার্ডে পিরোজপুর ও নয়াগাঁও ২টি গ্রাম রয়েছে। এ দু’টি ওয়ার্ডে মোট ভোটার প্রায় ৩ হাজার। মহিলা ভোটার আছে ১২০০ এবং পুরুষ ১৭০০ এর বেশি। এসব গ্রামগুলোতে বিগত ও বর্তমান সময়ে তেমন কোন উন্নয়ন করতে পারেননি স্থানীয় ইউপি সদস্যরা। আমি আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ২ গ্রামের সবাইকে নিয়ে সুন্দর একটি সমাজ ও সমাজে বসবাসকারী গরীব দুঃখী সকল মানুষের পাশে দাঁড়াবো ও উন্নত সমাজ গড়বো। দূর করবো সকল মাদক, ইভটিজিংয়ের মতো মারাত্মক ব্যাধি। সকল রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়নসহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা পেতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, আমি তা করতে সদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি যাতে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারি সে জন্য আমার ৪নং ওয়ার্ডবাসীসহ সকলের কাছে দোয়া চাই।
স্থানীয় এলাবাসীসূত্রে জানা গেছে, আসন্ন ২৮ নভেম্বর পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে এবার বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তারকে মেম্বার হিসেবে দেখতে চান ৪নং ওয়ার্ড এলাকাবাসী। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষও তার আচার-ব্যবহারে মুগ্ধ। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort