শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সাইফুল খুনের সাথে জড়িত সন্দেহে ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৩.৪৬ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

কাজের সন্ধানে পঞ্চবটীতে এসে নিহত সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত যুবক পেশাদার ছিনতাইকারী।

ফতুল্লার কাশিপুর এলাকা থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তাকৃত যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মাইসার আহম্মেদ। সে কাশিপুর সম্রাট হল সংলগ্ন মৃত ফিরোজ রহমানের পুত্র। অধিকতর তদন্তের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

শেরপুর থেকে যাত্রীবাহী বাসে করে গত ১৪ আগস্ট ভোর রাতে নারায়ণগঞ্জের পঞ্চবটীতে এসে পৌঁছান সাইফুল ইসলাম। কিছুক্ষণ পরই রক্তাক্ত অবস্থায় পান স্থানীয়রা। পরে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন পুলিশ ধারণা করেছিল, সাইফুল ইসলামকে ছিনতাইকারীরা হত্যা করেছে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, সাইফুল হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাইসার আহম্মেদকে কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক পেশাদার ছিনতাইকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort