শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৩.২৭ এএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সোনারগাঁও নিউজ সংগ্রহ করতে গিয়ে হামলা ও প্রাননাশের হুমকীর ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে উপজেলার সংবাদকর্মীরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার গণমাধ্যম কর্মীরা বলেন, সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা বন্ধ করা যাবে না। জীবন বাজি রেখেই সাংবাদিকেরা সমাজের অসঙ্গতিগুলো লিখনের মাধ্যমে তুলে ধরবে। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীদের প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয়েছে। সংবাদ সংগ্রহে বাধা ও আক্রমণের পর প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ অন্যায় সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। হুমকিদাতা একাধিক মামলার আসামি, সাব রেজিস্ট্রি অফিসের ভেন্ডার শহীদ সরকার, যার সনদ নং ৫০ ও দলিল লেখক মাহবুবুর রশিদ নয়ন সনদ নং-১০২-কে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে শহীদ সরকার ও মাহবুবুর রহমান রশিদ নয়নকে গ্রেফতার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি গ্রহণ বাধ্য হবো।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনারগাঁও প্রেস ক্লাব থেকে সোনারগাঁও উপজেলা চত্বর হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের ২৭ লক্ষ টাকার রাজস্ব ফাকির সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে সোনারগাঁও সাব-রেজিস্ট্রি অফিস কক্ষে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশাখাঁ প্রেস ক্লাবের সভাপতি পারভেজ, সোনারগাঁও প্রেসক্লাবের ক্রিড়া ও র্সাস্কৃতিক সম্পাদক সাংবাদিক মাসুম মাহমুদ, মেঘলা টিভির সিরাজুল ইসলাম সিরাজ, সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আনিসুর রহমান, মনির হোসেন, আনন্দ টিভির সোনারগাঁও প্রতিনিধি মাজহারুল ইসলাম, জহিরুল ইসলাম মৃধা, দেলোয়ার হোসেন, মোক্তার হোসেন, ঈশাখাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল করিম, শামিম হোসেন, মোঃ আজাদ, গিয়াস কামাল, শাকির আহমেদ বাপ্পি, নুর এ আজাদ, মোঃ সাইফুল, মোঃ হোসাইন, গাজী আলমগির, মিসেস কুমকুমসহ সোনারগাঁও ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort