শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবি, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মামুন হোসেন: এক বহুমাত্রিক প্রতিভার নাম ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ: তালিকা প্রকাশ বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা

শোক দিবসের মোনাজাতে আ.লীগ নেতার নাম না বলায় হট্টগোল

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৪.৪৬ এএম
  • ৬৬৫ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া-মোনাজাত নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়েছে। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

রোববার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানের পুষ্পমাল্য অর্পণ শেষে বেলা পোনে ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু চত্বরে এ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দ্বিতীয়বার মোনাজাত পরিচালনা করেন।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সেখানে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শুরু হয় দোয়া-মোনাজাত। দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. ফারুক আব্দুল্লাহ। দোয়া-মোনাজাতের একপর্যায় শুরু হয় তুমুল হট্টগোল।

দোয়া-মোনাজাতে স্থানীয় এমপির নাম উল্লেখ করা হলেও জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের নাম উল্লেখ না করার অভিযোগ তুলে হট্টগোল শুরু করে আওয়ামী লীগের একাংশ। এ নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি।

সেখানে উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন দ্বিতীয় দফায় নিজে দোয়া-মোনাজাত পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. ফারুক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রথম মোনাজাতে দু-একজন নেতার নাম না বলায় বিষয়টি নিয়ে কেউ কেউ প্রতিবাদ করেন। এ কারণে আমি দ্বিতীয়বার মোনাজাত করে সবার নাম বলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort