বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা হবে : পুলিশ সুপার

  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১১.৪৮ এএম
  • ১২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা বিষয়ে মত প্রকাশ করেছেন পুলিশ সুপার জসিম উদ্দিন।

শনিবার (২২ নভেম্বর) মতবিনিময় সভায় বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন তাঁর বক্তব্যে অক্টোবর মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনা কম সংগঠিত হওয়ায় অফিসার ইনচার্জদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

চুরি, ছিনতাই, দস্যুতা এবং ডাকাতির ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি রাত্রি বেলায় পুলিশের টহল জোরদার এবং হাইওয়েগুলোতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় রেখে ক্রস পেট্রোলিং করার জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং বঞ্চিত নেতৃবৃন্দের বিভিন্ন প্রোগ্রামে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা এবং পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।” ইতিমধ্যে লুন্ঠিত এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে তিনি ঘোষণা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অক্টোবর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে উপস্থাপন করেন।

আলোচনা সভা শেষে পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদ, রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন, ক্লু লেস মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতার জন্য ফতুল্লা মডেল থানার এসআই মোঃ রফিক, অর্পিত দায়িত্ব কৃতিত্বের সাথে সম্পাদনের জন্য সদর কোর্ট, নারায়ণগঞ্জ এএ কর্মরত ইন্সপেক্টর জনাব মোঃ আব্দুল কাইয়ূম, গুরুত্বপূর্ণ মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করার জন্য সদর মডেল থানায় কর্মরত ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন, বাৎসরিক ফায়ারিং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসআই কাজল মিয়া, ১০ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারের জন্য রূপগঞ্জ থানায় কর্মরত এএসআই মোঃ শাহারুল ইসলাম এবং সাহসিকতার সাথে কর্তব্য পালনের জন্য আড়াইহাজার থানার ড্রাইভার মোঃ হাওলাদার লপ্তি-দের পুরস্কৃত করেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, “গ” সার্কেল এর সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপারসহ সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি, নৌপুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort