শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

শীতলক্ষ্যা থেকে নিখোঁজ গম ব্যবসায়ির লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪৩ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার আল আমিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে আহামুদুল্লাহ্ মৃদুল (২৭) নামের এক গম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

আহামুদুল্লাহ্ মৃদুল সদর উপজেলার নলুয়াপাড়া এলাকার ওবায়েদুল্লাহর ছেলে। পেশায় তিনি গম ব্যবসায়ি। গত মঙ্গলবার শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানার নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, দুপুরে স্থানীয় লোকজন শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

 

নিহত আহামুদুল্লাহ্ মৃদুলের স্বজনেরা ওই লাশ শনাক্ত করেন। তিন দিন আগে গোসল করতে এসে তিনি নিখোঁজ হয়েছিলেন।

 

নিহত আহামুদুল্লাহ্ মৃদুলের চাচা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির হোসেন বলেন, নদীতে গোসল করতে মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান আহামুদুল্লাহ্।

 

এরপর আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর খোঁজে ওই দিন থেকে নদীসহ বিভিন্ন এলাকায় সন্ধান চলছিল, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ শীতলক্ষ্যায় তাঁর লাশ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort