রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

রূপগঞ্জে মৃত ব্যক্তিকে গোসল করাতে গিয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.৩৬ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়েছেন চারজন। শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন। ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের মেইন পাইপ লাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র।

 

ওই পাইপ থেকে লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বেরোচ্ছিল। শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাযার উদ্দেশ্যে গোসল করা ছিলো কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে গ্যাস লাইট জ্বালায় এক ব্যক্তি।

পরে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে করে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্যাস বিষ্ফোরণে জুম্মন, কবির, সিয়াম ও সেমিন নামের চার যুবক অগ্নিদগ্ধ হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ ওই চারজনের বাড়ি তারাবো খালপাড় এলাকায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক মনির হোসেন বলেন, অগ্নিদগদ্ধ চার জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কার জনক বলে জানতে পেরেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort