শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

মানুষ শুধুই পছন্দ করবে, এটা আশা করি না: রাশমিকা

  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৩.৩৬ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

প্রশংসা আর বিতর্ক, দুটোই সমান তালে জুটছে রাশমিকা মান্দানার কপালে। এক পক্ষ তার কাজ লুফে নিচ্ছে, তাকে ‘জাতীয় ক্রাশ’ হিসেবে আখ্যা দিচ্ছে, আবার আরেক শ্রেণির কাছ থেকে আসছে অনবরত নিন্দা। বিষয়টি মাস দুয়েক আগে বিষণ্ণ মনে একটি লম্বা স্ট্যাটাসও দিয়েছিলেন দক্ষিণী এ অভিনেত্রী।

কিন্তু বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না। কিছুদিন আগেই একটি মন্তব্যের জেরে কন্নড় ইন্ডাস্ট্রিতে অঘোষিত নিষিদ্ধ হয়ে যান রাশমিকা। সোশ্যাল মিডিয়ায়ও চলে তুমুল সমালোচনা।

এই নিন্দা-বিতর্ক নিয়ে আবারও কথা বললেন রাশমিকা। তার মতে, একজন তারকা শুধু ভালোবাসা পাবেন, এমনটা কখনও হতে পারে না। বিতর্ক এই তারকা জীবনেরই অংশ।

তার ভাষ্য, ‘অভিনেত্রী হিসেবে আমি উপলব্ধি করেছি যে, মানুষ আমাদের শুধুই পছন্দ করবে, এটা আশা করতে পারি না। আপনি সবার মনের মতো হতে পারবেন না। সুতরাং এখানে অনেক নিন্দা থাকবে, অনেক ভালোবাসাও থাকবে। কিন্তু দিনশেষে মানুষ আপনাকে নিয়ে কথা বলবে। কারণ আমরা পাবলিক ফিগার।’

ঘৃণা বা নিন্দা নিয়ে ভাবিত নন রাশমিকা। বরং যারা তাকে ভালোবাসেন, তাদেরকে নিয়েই সন্তুষ্ট তিনি। রাশমিকা বলেন, ‘হয়ত আমি যেভাবে কথা বলি বা হাতের অঙ্গভঙ্গি করতে পছন্দ করি, সেটা কিছু লোক পছন্দ নাও করতে পারেন। আবার কিছু মানুষ হয়ত এটাও পছন্দ করেন না যে, আমি আমার এক্সপ্রেশনের মাধ্যমে একটু বেশি প্রকাশ করে ফেলি। এসমস্ত কিছু আমাকে অপছন্দ করার কারণ হতে পারে। তবে একই সঙ্গে বহু মানুষ আছেন, যারা আমাকে ভালোবাসেন। এবং আমি তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ।’

রাশমিকাকে শিগগিরই পর্দায় দেখা যাবে ‘ভারিসু’ সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে। আগামী ১১ জানুয়ারি মুক্তি পাচ্ছে এটি। এছাড়া তার হাতে রয়েছে ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’র মতো হিন্দি ছবি এবং বহুল আলোচিত ‘পুষ্পা’র দ্বিতীয় খণ্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort