শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই আটক

  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৩.২১ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ধর্মগঞ্জের ঢালীপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মরা গরুর ২০ কেজি মাংস জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত কসাইয়ের নাম আব্দুল হালিম (৫৫)। সে ফতুল্লা ধর্মগঞ্জের ঢালীপাড়া বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, একটি অসুস্থ গরু দোকানে এনেছিলেন আব্দুল হালিম। পরে ওই গরুটি মারা যায়। তারপর গরুটি অন্য জায়গায় ফেলে দেওয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন হালিম। বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন এক মাংস ক্রেতা।

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামছুল বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন খবরে ধর্মগঞ্জ ঢালীপাড়া বাজারে আব্দুল হালিমের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ আব্দুল হালিমকে আটক করা হয়। ঘটনাস্থলে গিয়ে ২০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort