বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

ভক্তের আবদারে ক্ষিপ্ত সাকিব

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫.০২ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেশ-বিদেশের অনেক ভক্ত সেলফি তোলেন, অটোগ্রাফ নেন। এতে সাকিব মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেন।
সোমবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঘটে গেল তেমনি ঘটনা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে যান সাকিব। সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলতে যান তিনি।

সেখানে ম্যাচের আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এমন সময় এক ভক্ত দৌড়ে তার কাছে এসে সেলফি তোলার আবদার করেন। সাকিব তাকে নিষেধ করেন। কিন্তু সেই ভক্ত নাছোড়বান্দা। সাকিবের কথা যেন শুনতে নারাজ। ভক্তের এমন কাণ্ডে রেগে যান সাকিব। চড় মারতেও উদ্যত হন। এক হাতে কেড়ে নেন মোবাইল ফোন। আরেক হাতে চেপে ধরেন ঘাড়।

সাকিব এমনভাবে ক্ষিপ্ত হওয়ায় যেন কিছু বুঝে উঠতে পারছিলেন না সেই ভক্ত। খানিক সময়ের জন্য যেন ঘোরের মধ্যে ছিলেন। পরক্ষণে সেলফি না তুলে মাঠ ছাড়েন। এমন ঘটনায় বিব্রত সাকিব ভক্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort