মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

ব্লাড ফর নারায়ণগঞ্জের মানবতার দেয়ালে নির্বাচনী ব্যানার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪.০৩ এএম
  • ৫০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানবতার দেয়ালের কাপড় সড়িয়ে নির্বাচনী ব্যানার লাগানোর অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিন্দার ঝড় তুলেছেন। দ্রুত ব্যানারটি সরিয়ে পুরনো কাপড় তুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।’

সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নে চতুর্থধাপের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত সদস্য পদে ৯জন, সাধারণ সদস্য পদে ২৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, ২০১৯ সালের ৬ ডিসেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উদ্যোগে এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের বৈদ্যের বাজার এনএনএম উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের দেয়ালে মানবতার দেয়াল স্থাপন করেন। দেয়ালের হ্যাঙারে বিত্তবানেরা তাঁদের ব্যবহৃত ও অপ্রয়োজনীয় কাপড় রেখে যান। সুবিধা বঞ্চিতরা এখান থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে নেন।

একাধিক সূত্র জানান, মানবতার দেয়ালটি মূলত বেশী উপযোগী শীতকালীন সময়ে। শীতবস্ত্র দেয়ালের হ্যাঙারে রাখা এবং এখান থেকে শীতার্থ মানুষেরা তাদের কাপড় নিয়ে যান। বুধবার সকালে গরীব ও অসহায় মানুষদের সেবার জন্য তৈরি মানবতার দেয়ালের হ্যাঙার, জামাকাপড়, ব্যানার তুলে ফেলে সেখানে চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের ব্যানার সাটিয়েছেন।

এ ব্যাপারে ব্লাড ফর নারায়ণগঞ্জের সাধারন সম্পাদক অমিত হাসান মিরাজ বলেন, আমরা যেখানে চিন্তা করি সংস্কার করার বা নতুন করে কিছু মানবতার দেয়াল তৈরি করার সেখানে তারা নষ্ট করে দিচ্ছেন। তাদের দিয়ে এ সমাজ কি আশা করতে পারে?

আল-আমিন সরকার বলেন, দেয়ালে কোনো কাপড় না থাকায় আমার সমর্থকরা এ ব্যানার লাগিয়েছে বলে জানতে পেরেছি। সেখান থেকে ব্যানারটি সরিয়ে নিতে বলেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort