মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

বৃহস্পতিবার থেকে বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৪.১৬ এএম
  • ৬৭৩ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ চলাকালে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

‘এ সময় জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও এতে জানানো হয়।

মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তথ্যবিবরণীতে সবাইকে অনুরোধ জানানো হয়।

এর আগে গত সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত খুব কঠোর অবস্থানে যাচ্ছি আমরা, খুবই কঠোর অবস্থানে। তিনি জানান, এবার মুভমেন্ট পাস থাকবে না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ বের হতে পারবে না, পরিষ্কার কথা। তবে জরুরি প্রয়োজনে বের হতে পারবে।’

মুভমেন্ট পাস না থাকলে জরুরি প্রয়োজনে কীভাবে বের হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরুন দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সেসময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে বের হতে পারবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort