রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩.৫০ এএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

জনপ্রিয় বলিউড তারকা রাজকুমার রাও। তার প্রেমিকা অভিনেত্রী পত্রলেখাকেই বিয়ে করছেন। চণ্ডীগড়ে বিয়ে করছেন ‘রাজ-পত্র’। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, রোববারই নাকি চার হাত এক হবে দুই তারকার।

বিয়ে নিয়ে রাজকুমার ও পত্রলেখা দুজনের কেউই মুখ খোলেননি। বিয়েকে আড়ালে রাখতে চেয়েছিলেন। কাছের কয়েকজন বন্ধু, পরিবারের কিছু নিকট সদস্য ও প্রিয়জনদের উপস্থিতিতেই নাকি বিয়ে করছেন তারা। কোনো জাঁকজমক থাকছে না সেখানে। প্রথমে শোনা গিয়েছিল শুক্রবারই বিয়ে করছেন রাজকুমার-পত্রলেখা। এখন জানা যাচ্ছে, শুক্রবার নয়, রোববার চার হাত এক হবে তাদের।
দীপিকা কিংবা আনুশকার মতো বিদেশের মাটিতে বিয়ে করছেন না রাজকুমার-পত্রলেখা। পত্রলেখার বাড়ি ভারতের শিলংয়ে। বেশ কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর শেষমেশ রাজকুমার-পত্রলেখা ঠিক করেছেন বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। রাজকুমারকে অনস্ক্রিনেই প্রথম দেখেন পত্রলেখা। ‘এলএসডি’ ছবিতে। নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। পত্রলেখা ভেবেছিলেন, ব্যক্তিগত জীবনেও হয়তো সেরকমই একজন মানুষ রাজকুমার। কিন্তু তেমনটা যে একেবারেই নয়, পরে বুঝতে পেরেছিলেন পত্রলেখা।

আর রাজকুমার তাকে প্রথম কোথায় দেখেছিলেন? পত্রলেখা জানান, এক বিজ্ঞাপনে তাকে প্রথম দেখেন রাজকুমার। রাজকুমার নাকি প্রথমবার দেখেই পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন, এমনটাই জানিয়েছেন পত্রলেখা।

একদিকে পত্রলেখা-রাজকুমার, অন্যদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা– শোনা যাচ্ছে এ বছরের শেষে, অর্থাৎ ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন তারাও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort