রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

বাঁচা-মরার ম্যাচে মালদ্বীপকে হারিয়ে টিকে রইলো বাংলাদেশ

  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩, ৪.২৭ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের সঙ্গে দারুণ লড়াই করেও হেরে যায় বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে আজ মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি ছিল বাঁচা-মরার। বিকেলে সেই ম্যাচে মালদ্বীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। পরবর্তী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভুটানকে হারাতে পারলে সেমিফাইনালের টিকিট পাবে লাল-সবুজের জার্সিধারীরা।

মালদ্বীপের বিপক্ষে এদিন ভালো খেলেও শুরুতেই গোল হজম করে জামালবাহিনী। এরপর রাকিব হোসেন, তারিক কাজী ও শেখ মোরসালিনের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। যা সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ২০ বছর পর পাওয়া জয়। এর আগে সবশেষ ২০১৩ সালে সাফে মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

এদিন শুরু থেকেই মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকে জামাল-রাকিবরা। কিন্তু ১৮ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে। এ সময় বাঁকানো এক শটে দারুণ গোল করে মালদ্বীপকে এগিয়ে দেন মোহাম্মদ হামজা।

 

গোল হজম করে শোধ দিতে মরিয়া হয়ে ওঠেন তারিক-রাকিবরা। চেষ্টা চালাতে থাকেন প্রাণান্তকর। ৪২ মিনিটের মাথায় গিয়ে ফেরায় সমতা। এ সময় থ্রো ইন পায় বাংলাদেশ। সেখান থেকে বিশ্বনাথের ছুড়ে মারা বল পান সোহেল রানা। তিনি ক্রসে বাড়িয়ে দেন তপু বর্মনের দিকে। আর তপু হেড নেন। তার হেড যায় বামদিকে থাকা রাকিবের কাছে। তিনিও সেটাতে দারুণ হেড নিয়ে জালে জড়ান।

বিরতির পর ৬৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তারিক কাজী। এ সময় জটলার মাঝে বল পেয়ে যান তিনি। এরপর মালদ্বীপের রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল করেন প্রথম ম্যাচে ভুল করা তারিক। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ২-১ গোলে।

৯০ মিনিটের মাথায় আরও একটি গোল করে বাংলাদেশ। এ সময় মিডফিল্ডার শেখ মোরসালিন মালদ্বীপের গোলরক্ষককে একা পেয়ে রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে আঁড়াআড়ি শটে বল জালে পাঠান। তাতে বাংলাদেশ পায় ৩-১ ব্যবধানের স্বস্তির জয়।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বুধবার রাতে (বাংলাদেশ সময় ৮টা) ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। যারা প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে। আজ রাতে শক্তিশালী লেবাননের মুখোমুখি হবে। এই ম্যাচে ভুটান হারলে বাংলাদেশের সেমিফাইনালের পথ আরও অনেকখানি উন্মুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort