শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

বন্দরে ১৯ ও ২০ নং ওয়ার্ডে তীব্র পানি সংকট

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৩.১৩ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ১৯ ও ২০নং ওয়ার্ডে আবারো পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ওয়াসার ডীপ ও মটর বিকল হয়ে পড়ায় উল্লেখিত ওয়ার্ডের ১৯ ও ২০ মদনগঞ্জ ও সোনাকান্দা পানি সংকট তীব্র আকারে ধারণ করেছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও ব্যক্তিবর্গেও সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় গোটা সোনাকান্দা ও মদনগঞ্জ এলাকায় পানির হাহাকার দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সোনাকান্দা এলাকার জনৈক বাসিন্দা জানান,বেশ কিছুদিন ধরে এলাকার কোথাও কোন পানির সংস্থান নেই। সোনাকান্দায় অবস্থিত ওয়াসার পাম্প স্থাপন করা হলেও সেই পাম্পের ডিপটি অনেক দিন ধরে বিকল হয়ে পড়েছে। অপরদিকে হাট এলাকায় যে মটরটি স্থাপন করা হয়েছে সেটিও বিকল।

বিকল মেশিনারীগুলো সংস্কারের কোন সম্ভাবনাও দেখা যাচ্ছেনা। এভাবে মানুষ কয়দিন পানিবিহীন জীবন পান করবে। পানি ছাড়া জীবন কখনো চলতে পারেনা।
মদনগঞ্জ অবস্থিত ওয়াসার পাম্প স্থাপন করা হলেও সেই পাম্পের ডিপটি অনেক দিন ধরে বিকল হয়ে পড়েছে অনেক চেষ্টা করেও সচল করতে পারছে না।

অপরাপর বাসিন্দা একই শর্তে জানান,আমরা অনেক আশাবাদী ছিলাম যেহেতু ওয়াসার প্রজেক্টটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে নিয়েছেন সেহেতু হয়তোবা আমাদের দীর্ঘ দিনের পানি সমস্যার অবসান হবে। কিন্তু এখন দেখছি তার বিপরীত সমাধাণতো দূরের কথা অদ্যাবধি আমরা ঠিকমতো পানিই পাইনা। এভাবে আর কতদিন। আমরা বাঁচতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। এর আগেও আমরা এই পানি সমস্যার জন্য আন্দোলন করেছি। মানববন্ধন থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলনও করেছি। তখন কিন্তু কর্তৃপক্ষ ঠিকই পদক্ষেপ নিয়েছিল। পরিস্থিতি সে পর্যায়ে গেলে আমরা আবারো আন্দোলন কর্মসূচীতে যেতে বাধ্য হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort