রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বন্দরে র‌্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, ডাকাত বশির গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৩৮ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুটের ঘটনায় কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদ (৫২) গ্রেপ্তার হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ১৪ জানুয়ারি ভোরে কুমিল্লার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের প্রবাসী আবু হানিফ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই থেকে দেশে ফেরেন।

ডলার ভাঙানোর পর দুপুরে এশিয়া লাইন বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হলে বন্দর থানাধীন কেওডালা এলাকায় একটি সাদা রঙের হাইয়েস গাড়ি বাসের গতিরোধ করে।

র‌্যাবের কটি পরিহিত ৩/৪ জন ব্যক্তি বাসে উঠে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসীদের বিরুদ্ধে মামলা থাকার কথা জানায়। এরপর জোরপূর্বক তাদের হাত-পা ও চোখ বেঁধে হাইয়েস গাড়িতে তুলে মারধর করে এবং নগদ ২১, লাখ ৩৫ হাজার টাকা, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান পাউন্ড, মোবাইল ফোন, পাসপোর্টসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা গ্রাম থেকে কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদকে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

র‌্যাবরে এই কর্মকর্তা আরও জানান, বশির আহমেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ভুয়া র‌্যাব পরিচয়ে দস্যুতার মামলা, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতির দুটি মামলা, ডিএমপির শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা, ঝালকাঠি সদর থানায় ডাকাতির মামলা এবং দাউদকান্দি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তার ডাকাত বশির আহমেদকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort