শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২.৪৯ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় অর্ধ গলিত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। এর আগে বক্তাবলী থেকে ১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন এই ব্যাক্তি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নিহতের স্ত্রী লাশ সনাক্ত করেন।

নিহতের নাম জাকির মিয়া (৫২)। সে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী গ্রামের রশিদ মিয়ার ছেলে। এদিকে ১৯ সেপ্টেম্বর নিখোঁজ হয়েছেন দাবী করে তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৬) ফতুল্লা মডেল থানায় একটি জিডি দায়ের করেন।

নিহতের স্ত্রী মোর্শেদা বেগম জানান, জামা, প্যান্ট ও পকেটে টুপি এবং গুলের ডিব্বা দেখে জাকিরের লাশ সনাক্ত করা হয়েছে। পুলিশ আমাদের কথার সত্যতা পেয়ে লাশ বুঝিয়ে দিয়েছে। বিকেলেই স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। আশা করি হত্যাকারীকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort