শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

বছরের শুরুতেই নতুন সিনেমায় মানসী

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ৩.২৪ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

বর্তমান সময়ের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মানসী প্রকৃতি। এরই মধ্যে নাটকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি তিনি কয়েকটি সিনেমায়ও অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি বছরের শুরুতে ‘ঠোকর’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন মাজহার বাবু।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আরিফুর জামান আরিফ পরিচালিত নির্মিতব্য ‘অগ্নিশিখা’ সিনেমার সেটে নতুন এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি। সিনেমায় তার বিপরীতে নায়ক কে থাকছেন তা অচিরেই চূড়ান্ত করে জানানো হবে বলে জানান নির্মাতা।

পরিচালক মাজহার বাবু বলেন, বর্তমান সময়ের দর্শক চাহিদা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হবে। সময়ের পরিবর্তনে দর্শকদের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে নিজের প্রথম সিনেমায় ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। কিন্তু গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। দুই যুগ ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে প্রকৃতি বলেন, এক সিনেমার শুটিংয়ে আরেক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া, এটা আমার জন্য নিঃসন্দেহে ভালোলাগা ও দারুণ অভিজ্ঞতা। সিনেমাটির গল্প বেশ আলাদা। চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি। বাবু ভাইয়ের প্রথম সিনেমায় আমাকে ভাবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। সব মিলিয়ে আশা করছি বেশ সুন্দর একটি কাজ হবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে। এতে আরো কারা অভিনয় করছেন- সেটি আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানানো হবে বলে জানান এর নির্মাতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort