শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্নহত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১০.১৭ পিএম
  • ৪৩০ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে ফতুল্লার নন্দলালপুরে আসমা বেগম (২২) নামক এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর বটতলা এলাকায়। নিহত গৃহবধূ আসমা বেগম ফতুল্লার পাগলা নন্দলালপুর বটতলাস্থ আরিফ মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানায়, সাংসারিক বিষয় নিয়ে গত দু দিন পূর্বে নিহতের সাথে তার স্বামীর ঝগড়া হয়। এ নিয়ে দু দিন ধরে মন মালিন্য চলছিলো। নিহতের স্বামী পিকআপ ভ্যান চালক।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিহতের স্বামী কর্মস্থলে চলে যায়। ঘরে একাই ছিলো নিহত গৃহবধূ আসমা বেগম। দুপুর বারেটার দিকে প্রতিবেশী ডাকতে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে নিহতের পরিবারের সদস্যদের জানালে তারা দরজার ফাঁক দিয়ে নিহতের ঝুলন্ত দেহ দেখতে পায়।
পরে দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে ওড়না পেচাঁনো গলায় ফাঁস লাগানে ঝুলন্ত দেহ উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন বেলা ১১ টা থেকে দুপুর ১২ টার মধ্যে আত্নহত্যা করতে পারেন গৃহবধূ। বিষয়টি আইনি পক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort