শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ফতুল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ৫ আসামি খালাস

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩.৩৭ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় রীনা বেগমকে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় তার স্বামী আক্তার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডা ও ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রীনার স্বামীকে কারাদন্ডের সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
খালাসপ্রাপ্তরা হলেন- সাজেদা বেগম, মনোয়ারা বেগম, আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন ও রমজান।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ফতুল্লার কানাইনগরে বসবাস করতেন স্বামী স্ত্রী রীনা ও আক্তার। আক্তারের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর আক্তার হোসেন রীনার বাড়িতে জানায় রীনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবার আক্তার হোসেনের বাড়ির সামনে থেকে রীনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এক কন্যার জননী রীনার পরিবার এ ঘটনায় ফতুল্লায় থানায় মামলা করে। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort