শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী নাইট পারভীন গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৬.২৮ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ফতুল্লায় হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীন (৩৭) কে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার(১০ অক্টোবর) বিকেলে তাকে ফতুল্লা মডেল থানার পিলকুনী পাঁচতলা বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত পারভিন ওরফে নাইট পারভীন জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ফতুল্লা মডেল থানার দাপা ব্যাংক কলোনী এলাকার লিপু ওরফে রিপনের স্ত্রী ও বরগুনা জেলার তালতলি থানার নলবুনিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল চারটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ” খ” অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি দল ফতুল্লা মডেল থানার দাপা পিলকুনি পাঁচতলা বিল্ডিং এলাকার দুই নং সড়কের ৭৮ নাম্বার বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীন কে ৫০পুড়িয়া(৫গ্রাম) হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।

নারায়নগঞ্জ জেলা “খ” অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক জানান, গ্রেপ্তারকৃত পারভিন ওরফে নাইট পারভীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ- ডজনেরও বেশী মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort