শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

ফতুল্লায় বিয়ের দেড়মাসের মাথায় যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ২.৫৭ এএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ফতুল্লার তল্লা থেকে গলায় ফাসঁ লাগানো পারভেজ শেখ ওরফে ইস্রাফিল (২০) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত দেড় মাস আগে প্রেমের সূত্রধরে তানিয়া নামে এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। স্বামী-স্ত্রী দুইজনেই গার্মেন্টসে চাকরী করতেন।

 

শনিবার (৫ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লাস্থ শরাফত আলীর ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ শেখ ওরফে ইস্রাফিল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কোলা গ্রামের আব্বাস শেখের পুত্র। সে তার স্ত্রী কে নিয়ে উত্তর তল্লাস্থ শরাফত আলীর বাসায় বসবাস করতো।

 

নিহতের স্ত্রী তানিয়া জানায়, মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দেড় মাস পূর্বে তারা পালিয়ে বিয়ে করে। ১ নভেম্বর তারা তল্লাস্থ শরাফত আলীর বাড়ীতে ভাড়ায় আসে এবং উভয়েই গার্মেন্টেসে চাকুরি নেয়। শুক্রবার রাত ১০টার দিকে সে সহ তার স্বামী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। ভোর সকাল ৫টার দিকে সে ঘুম থেকে উঠে দেখতে পায় রুমের আড়ার সাথে গলায় ওড়না পেচানো স্বামীর ঝুলন্ত লাশ। কি কারণে তার স্বামী আত্মহত্যা করেছে এ বিষয়ে তিনি কিছুই বলতে পারছে না।

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ সাহা জানান, সংবাদ পেয়ে সকাল সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত পারভেজ শেখ ওরফে ইস্রাফিল কিছুদিন আগে প্রেম করে পরিবারের অমতে বিয়ে করে। স্বামী-স্ত্রী উভয়েই গার্মেন্টেসে চাকুরি নিয়ে চাকুরি করে আসছিলো। পরিবারের সদস্যরা বিয়ে মেনে না নেওয়ার কারণেই হয়তো মনের কস্টে আত্মহত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort