শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ফতুল্লায় চাঁদার দাবিতে খামারীকে মারধর, মুক্তিপণ আদায়

  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫৬ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদার দাবিতে জামাল হোসেন (৪৫) নামে এক গরুর খামারীকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। এসময় তাকে এলোপাতাড়ি মারধর করে তার নিকট তেকে ৫০ হাজার ও পরে তার স্ত্রীকে ফোন করে আরও ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ওই খামারী।

এ ঘটনায় সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি।

থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ কৃষি ব্যাংক ফতুল্লা শাখায় ব্যবসায়িক কাজে গেলে অজ্ঞাত এক মোবাইল নম্বর থেকে ফতুল্লা বাজারের সাথে প্রাইমারি স্কুলের সামনে আসতে বলে। সেখানে গিয়ে দেখি ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল হকের ভাতিজা আনিসুল হক অন্তরসহ আরও ৫/৬জন দাঁড়িয়ে আছে। ওই সময় তারা আমাকে দেশীয় অস্ত্রের মুখে তুলে নিয়ে লালপুর, ইসরাফিল রোড, হরিস চৌধুরীর গার্মেন্টেসের পার্শ্বে নিয়ে যায় এবং আমার সাথে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘরে আরো পঞ্চাশ হাজার টাকা মোবাইল যোগে আমার স্ত্রী ইয়ানূরকে বাসা থেকে নিয়ে আসতে বলে। কিন্তু বাসা হতে টাকা আনতে দেরি করায় বিবাদীরা আমার হাত-পা ও মুখ বেঁধে মোটা লোহার পাইপ দিয়ে প্রায় ৪০ মিনিট পেটাতে থাকে। এ দৃশ্য গার্মেন্টে থাকা কর্মীরা দেখেছে। কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর স্ত্রী টাকা নিয়ে আসলে বিবাদীরা আমার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে দ্রুত উক্ত স্থান ত্যাগ করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, তার স্ত্রী তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। চিকিৎসার পরে জ্ঞান ফিরলে তার স্ত্রী জানান, বিবাদীরা আরো হুমকি দিয়েছে যে, এই বিষয়ে পুলিশকে জানালে পা কেটে ফেলবে, জানে মেরে ফেলে, লাশ গুম করে ফেলবে।

এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। হ্যা অন্তর আমার ভাতিজা। তবে এরকম কোন ঘটনা আমার কাছে এখনো কেউ জানায় নাই। তাও আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমাদের তদন্ত চলছে। জরিতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort