মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না ইধিকা নয়, সিয়ামের নায়িকা সুস্মিতা! সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত ১০ পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাই: নারীসহ ৩ জনকে গণপিটুনি জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানার ছাত্র হত্যা মামলার আসামী বন্দর সেচ্ছাসেবক লীগে নেতা পিরুকে গ্রেফতারের দাবী বুবলি যুব কল্যাণ সংস্থা’র ২য় বর্ষপূর্তি উদযাপন ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল নারায়ণগঞ্জের আরও ২৫৫ পরিবার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩.৫৫ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

সবার জন্য আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে নারায়ণগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ২৫৫ ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ আধা-পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ দফায় এসব ঘর হস্তান্তর করেন সরকারপ্রধান।

তিনি বলেন, “জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তিন দফায় ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। আমি খুবই আনন্দিত চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও গৃহ দিতে পারছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের।

এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সদর, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় এ সব ঘর দেওয়া হয়।

গণভবনের এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের পর প্রতিটি উপজেলা থেকে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ সব ঘর প্রদান করেন।

চতুর্থ দফায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪২, বন্দরে ৩৩, সদরে ৯৮, রূপগঞ্জে ৪০ আর সোনারগাঁয়ে ৪২টি পরিবারের মাঝে ঘর দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort