সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

পুলিশের বরখাস্ত এসআইসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ৬.১০ এএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জে পুলিশের বরখাস্তকৃত এক এসআইসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধ্বার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার। রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৫ টায় সদর মডেল থানার নিতাইগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মাদক পরিবহনের দায়ে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবেক এসআই হেলাল উদ্দিন (৪৪), নারায়ণগঞ্জের সদর মডেল থানার সৈয়দপুর এলাকার জাবেদ বেপারী (৩৮), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার বাসিন্দা সাইফুল (২২) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রুইগা এলাকার দিলীপ চন্দ্র রায় (২২)।
র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি বলেন, নারায়ণগঞ্জের সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকা থেকে ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ জেলার শীর্ষ মাদক ডিলার জাবেদ বেপারীসহ ৪ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে এসে জাবেদ বেপারীর নিকট সরাবরাহ করে।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort