শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

নিজের জন্য না, জনগণের জন্য কাজ করছি: মন্ত্রী গাজী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৯.৫৯ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘আমরা জনগণের জন্য কাজ করছি। আমি আমার জন্য কাজ করি না। রূপগঞ্জের জনগণ আমাকে অনেক সম্মান দিয়েছে। আমি চেষ্টা করছি তাদের জন্য কিছু করার। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে গোলাকান্দাইলে একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উন্নয়ন সবার। বিরোধী দলসহ সকলেই আওয়ামী লীগের উন্নয়নের সুফল ভোগ করছে। শুধু আওয়ামী লীগ নয় আমরা সবার কাছে ভোট চাই। জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আপনারা দেশের জনগণ বিচার করবেন কোন সরকার দেশে বেশি উন্নয়ন করেছে। কোন সরকার জনগণের কল্যাণে কাজ করছে। সেটা দেখলেই আপনাদের নৌকায় ভোট দেওয়ার ইচ্ছা জাগবে। শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই দিয়েছে, উপবৃত্তি দিচ্ছে, শতভাগ বিদ্যুৎ দিয়েছে, পদ্মাসেতু হয়েছে, ভুলতা ফাইওভার হয়েছে, ভাতা বৃদ্ধি পাচ্ছে। তিনি কর্মসংস্থান সৃষ্টির ল্েয কাজ করছে। অতীতে কোনো সরকার বিনামূল্যে বই দেয় নাই। যারা দেশের জন্য কাজ করছে তাদেরকে ভোট দেবেন। যারা কাজ করে নাই তাদেরকে ভোট দেবেন না।’
এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাইম ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort