শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

না.গঞ্জে রেলের জায়গায় অবৈধ শতাধিক দোকান উচ্ছেদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ২.৩৮ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রেলগেইট এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে শুরু করে বালুরমাঠ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় রেললাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর কেউ কেউ আবার দোকানপাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিপুল পরিমাণ লোকজন জড়ো হয় রেললাইনের দুইপাশে।

নারায়ণগঞ্জ রেল পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, এরই মধ্যে আমরা শতাধিক অবৈধ স্থাপনা—দোকান উচ্ছেদ করেছি। অভিযান চলছে ঠিক কতগুলো উচ্ছেদ হবে তা এখনি বলা যাচ্ছে না। অবৈধ স্থাপনা বা দোকান কোনোটাই ছাড় দেওয়া হবে না।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, বর্তমানে ঢাকা—নারায়ণগঞ্জ রুটে ডাবল রেল লাইনের কাজ চলমান। এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। যার কারণে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা আছে সব স্থাপনাই অবৈধ। তাদের অনেকবার বলা হয়েছে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort