শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের ব্যানার নিয়ে তুলকালাম

  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১.২৩ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সাংস্কৃতিক জোটের একটি ব্যানার নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড়।

ব্যানারটি টানানোর কয়েক ঘন্টার মাথায় প্রশাসনের চাপে সেটিতে লেখা স্লোগান কালো কাপড়ে ঢেকে দেয় সাংস্কৃতিক জোটের নেতারা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে চাপ দেয়ার বিষয়টি অস্বীকার করে বলা হয়, আপত্তির স্লোগান লেখায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কায় সেটি সরিয়ে নিতে বলা হয়েছে।

একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ এই স্লোগানটি লেখা ব্যানারটিতে। মঙ্গলবার দুপুর থেকেই জেলা সাংস্কৃতিক জোটের এমন ব্যানার টানানো ছিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকালের পর বিষয়টি অনেকের নজরে এলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা ঝড়।

 

অনেকইে বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে বলেন, অমর একুশে বাঙালির গৌরব। সেখানে এমন স্লোগান দিয়ে একুশের অনুষ্ঠানকে রাজনৈতিক রঙ দেওয়াটা সম্পূর্ণ পরিকল্পিত। একপর্যায়ে বিষয়টিতে হস্তক্ষেপ করে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সাংস্কৃতিক জোটের নেতাদের ব্যানারটি নামিয়ে ফেলার অনুরোধ করেন। এক পর্যায়ে ব্যানার নামাবেন না বলে তারা পুলিশের সঙ্গে বিতর্কে লিপ্ত হলে ব্যানারের স্লোগানটি কালো কাপড়ে ঢেকে দেন সাংস্কৃতিক জোটের নেতারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী সঙ্কর রায় বলেন, দুঃশাসন শব্দটিতে প্রশাসনের এতো এলার্জি কেন। কারণ তারা এই দুঃশাসনের সম্মুখ ভাগের সৈনিক, নতুবা তারা কেন এই স্লোগানটিকে নিজেদের গায়ে লাগাবেন। আমি স্বাধীন দেশের নাগরিক, আমি দুঃশাসনের প্রতিবাদ জানিয়ে যা খুশি বলতে পারি। আমি মনে করি এই জঘন্য কাজের মধ্য দিয়ে তারা এই ভাষা দিবসের মাসে আমাদের বাক-স্বাধীনতাকে হরণ করেছে।

সংগঠনের সাধারন সম্পাদক শাহীন মাহামুদ গণমাধ্যমকে জানান, আমরা ব্যানারে দুঃশাসন লিখে কোন ভুল করিনি। কারণ আমরা এখনও ত্বকী হত্যার বিচার পাইনি। ব্যানার সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করায় আমরা প্রতিবাদ স্বরুপ সেখানে কালো কাপড় টানিয়ে দিয়েছি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিসুর রহমান জানান, ব্যানারে দুঃশাসন লেখায় সেটি পরিবর্তন করতে বলা হয়েছিল। পরে তারা সেটি ঢেকে দিয়েছেন। তবে কোন চাপ প্রয়োগ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort