শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলি, নিহত ১

  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৭ এএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম শাওন (২১)। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী। শাওন ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতো। বিএনপির নেতাদের দাবী, শাওন পুলিশের গুলিতে মারা গেছে।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

এদিকে সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ।
জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশ ও ডিবির সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বেধে যায় সংঘর্ষ। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। প্রতিউত্তরে পুলিশ মুহুমুহু টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোড়ে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। বন্ধ হয়ে সকল মার্কেট-বিপনী বিতান। থমকে যায় যানবাহন চলাচল। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। অপরদিকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পুলিশ।

একজন নিহত ছাড়ও আহত হয়েছেন, জেলা ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকী, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা সুলতান, বিএনপি নেতা কবীর শেখ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক হোসেন, জেলা যুবদলের সদস্য সদচিব মশিউর রহমান রনি, ফরিদ হোসেন সিকদার, এডভোকেট শাখাওয়াত হোসেনসহ শতাধিক নেতাকর্মী। এদের মধ্যে অধিকা্ংশই গুলিবিদ্ধ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort