শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকদের টিকার খবর নেই

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৪.০৫ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: আপাতত টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা। রোববার (৮ আগস্ট) পর্যন্ত তাদের জন্য টিকা বরাদ্দের কোনো খবর নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে আসেনি। তবে গার্মেন্টস মালিক ও প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের গার্মেন্টস ও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য টিকা বরাদ্দের আবেদন করা হয়েছে।
নারায়ণগঞ্জের গার্মেন্টস ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৫ হাজার কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ২০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকদের প্রায় সবার জাতীয় পরিচয়পত্র দেশের বিভিন্ন জেলার। ফলে তারা নারায়ণগঞ্জে বর্তমানে অবস্থান করলেও নারায়ণগঞ্জে তারা টিকা নিতে পারছেন না।
রোববার সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুরের কয়েকটি গার্মেন্ট প্রতিষ্ঠানে টিকা দেয়ার বিষয়টি উল্লেখ করে সভার সদস্য মোহাব্বত হোসেন নারায়ণগঞ্জের গার্মেন্ট প্রতিষ্ঠানের শ্রমিকদেরও গণটিকা কর্মসূচির সময় টিকা দেয়ার বিশেষ ব্যবস্থার দাবি জানান।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে শ্রমিকদের টিকা দেয়ার উদ্যোগ নিলে কমপক্ষে বিশ লাখ শ্রমিককে টিকা দিতে হবে। আমার জানামতে সরকারের কাছে এই মূহূর্তে এক জায়গায় দেয়ার মতো এত টিকা নেই। তবে নতুন যেসব টিকা কেনার উদ্যোগ সরকার নিয়েছে সেগুলি দেশে আসলে গার্মেন্টস শ্রমিকসহ নারায়ণগঞ্জের সকল শ্রমিককে টিকা দেয়া সম্ভব হবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ প্রসঙ্গে সভায় বলেন, সরকারি সিদ্ধান্তের বাইরে আমরা গার্মেন্টস শ্রমিকদের টিকা দিতে পারি না। গার্মেন্ট শ্রমিকদের টিকা দেয়ার ব্যাপারে এখনো আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। তবে নারায়ণগঞ্জের ২০-২২ লাখ শ্রমিকের জন্য টিকার ব্যবস্থা করতে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। টিকা বরাদ্দ হলে এবং প্রয়োজনীয় নির্দেশনা আসলে আমরা শ্রমিকদের টিকা দেয়া শুরু করবো।
এ প্রসঙ্গে বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরাও চেষ্টা করছি গার্মেন্ট শ্রমিকদের জন্য টিকার ব্যবস্থা করার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort