শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

ধর্মঘটে না’গঞ্জ লঞ্চ টার্মিনাল পরিদর্শনে নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৫.৪১ এএম
  • ৩২২ বার পড়া হয়েছে

সাধারণ নৌ শ্রমিকদের ৭ দফা দাবিতে ডাকা অবিরাম কর্মবিরতি ও ধর্মঘট চলাকালিন সময় যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নৌ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা বাংলাদেশ নৌ পুলিশ দেশের জনগণের জান-মাল রক্ষার্থে সর্বদা সতর্ক অবস্থানে কাজ করছি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) সাংবাদিকদের এ তথ্য জানান।

 

এসপি মিনা মাহমুদা আরও বলেন, নৌ-যান শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোসহ ৭ দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো যাত্রীবাহী নৌযান ধর্মঘট চলছে। সোমবার নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। আশাকরি অচিরেই সংশ্লিষ্ট সমস্যা সমাধানের প্রেক্ষিতে শ্রমিকরা নৌপথে কর্মব্যস্ত হবেন।

এসময় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া, উপ-পরিদর্শক মো. রেজাউল করিম ও মো. মনির সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

 

এর আগে, গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এর ধর্মঘটের ডাকে শ্রমিকদের কর্মবিরতি চলছে। এর পর থেকেই নারায়ণগঞ্জ নদীবন্দরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort