শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

তিশা পরিবহনের ধাক্কা: শিশুর পর চলে গেলেন বৃদ্ধা

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৩.৫৭ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নাতির মৃত্যুর পর এবার আহত বৃদ্ধা মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার (২৭ আগস্ট) বিকালে তিনি মারা যান।

নিহতরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়ায় ঠেঙ্গারচর এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম (৬৫)। এর আগে দড়িকান্দি মধ্যপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জাওয়াদ (৬) একই দুর্ঘটনায় মৃত্যু হয়।

এর আগে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত জাওয়াদের প্রতিবেশী মোক্তার হোসেন বলেন, আজ সকালে আনোয়ারা বেগমের সঙ্গে জাওয়াদ তার নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। দড়িকান্দি এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ বিকেলে মারা যান তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নওফেল বিন আলম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করে ভাঙচুর করেছেন। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরে পুলিশ গিয়ে বাসটি জব্দ করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিকেল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort