শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

চাষাঢ়া শহীদ মিনার থেকে ৫ যুবক গ্রেপ্তার, পুলিশ বলছে ‘ডাকাত’

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৩.০৮ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

চাষাঢ়া শহীদ মিনারের পিছনের অংশ থেকে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংস্থাটি দাবি করছেন, ‘গ্রেপ্তার ৫ যুবকসহ ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সমবেত হয়েছে’।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় সদর মডেল থানায় এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার ত্রিপিনিপুল এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. জামাল (৩২), সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পরিমল চক্রবর্তীর ছেলে সুমন ওরফে কালু চক্রবর্তী (২৮), নারায়ণগঞ্জ সদরের নন্দিপাড়ার গোলাম মোস্তফার ছেলে শরীফ হোসেন (২৬), বন্দরের রূপসী আবাসিক এলাকার ওয়াসা গলির মৃত. আবুল কালামের ছেলে আল আমিন (২৭) ও নারায়ণগঞ্জ সদর থানার ডিএন রোডের মৃত আলমগীর হোসেনের ছেলে নাঈম হাসান পিয়াল (২৮)।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামীরা চাষাঢ়া শহীদ মিনারের পিছনে সুলতান বিরানীর সামনে ফাকা জায়গায় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হয়। বিয়ষটি জানতে পেরে সদর মডেল থানায় এসআই শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৭ জন আসামী পালিয়ে গেলেও আটক হন ৫ জন। পরে তাদের তল্লাশী করে লোহার তৈরি বাটযুক্ত ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হয়ে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তারের অভিযোগ এনে মামলা করা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আনিচুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, গ্রেপ্তার ৫ যুবকের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড পেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort