শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শুটিংয়ে হেনস্তা করত: প্রিয়াঙ্কা

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ২.২৯ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

কাস্টিং কাউচের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়েছিল কয়েক বছর আগে। হ্যাশট্যাগ মিটু শীর্ষক সেই মুভমেন্ট ভারতের বিনোদন জগতেও ঝড় তুলেছিল। বহু অভিযোগ উঠে এসেছিল প্রকাশ্যে। এখনো মাঝেমধ্যে বিভিন্ন অভিনেত্রী তাদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো তুলে ধরেন। প্রতিবাদ জানান।

এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। পরিচালক, প্রযোজকের লালসার শিকার হয়েছিলেন তিনি। তাই বাধ্য হয়ে কাজ ছেড়ে অভিনয় থেকেই দূরে সরে যান।

বাংলা সিরিয়াল ‘ছদ্মবেশী’তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন প্রিয়াঙ্কা। সেখানেই তিনি হেনস্তার শিকার হন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সহ-অভিনেতাদের কারও সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং আমায় উত্ত্যক্ত করেছিলেন পরিচালক-প্রযোজকরা। সমানে ফোনে খারাপ খারাপ মেসেজ আসত। সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় শুটিং সেটে সাংঘাতিক হেনস্তা করা হচ্ছিল আমাকে। ভয়ে জড়োসড়ো হয়ে কাটাতাম। বাড়ি ফিরে এসে কাঁদতাম। এসবের জন্যই সরে যেতে হয়েছিল ওই ধারাবাহিক থেকে।’

পরবর্তীতে টানা দুই বছর আর কাজ করেননি প্রিয়াঙ্কা। তবে কাজ ছেড়ে আসার পর ওই পরিচালক, প্রযোজক নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। সেজন্য অভিনেত্রীকে মেসেজ করে ক্ষমাও চেয়েছেন বলে জানান তিনি।

দুই বছর বিরতি দিয়ে সিরিয়ালে ফেরেন প্রিয়াঙ্কা। ‘খড়কুটো’ নাটকের চিনি কিংবা ‘মোহর’ নাটকের দিয়া চরিত্রে দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন তিনি। যদিও এগুলো পার্শ্ব চরিত্র, তবু আক্ষেপ নেই তার। এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, “খারাপ লাগবে কেন? চরিত্রগুলো তো গুরুত্বপূর্ণ! আগামীতে আবার নিশ্চয়ই মুখ্য চরিত্র পাব। দু’বছর পরে ফিরে এসে বোনের চরিত্র খারাপ কী?”

এখন আর কাস্টিং কাউচ বা হেনস্তার ভয় পান না প্রিয়াঙ্কা। তার ভাষ্য, ‘এখন সবটা পাল্টে গেছে। ওই অভিজ্ঞতাটা মানসিকভাবে আমায় অনেকটা শক্ত করেছে। এখন আর কাউকে ভয় পাই না, কাঁদিও না। স্পষ্ট কথা স্পষ্ট করে বলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort