শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

কাতারকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা ইকুয়েডরের

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৪.৪২ এএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। এর মাধ্যমে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শুভসূচনা করল লাতিন আমেরিকার দেশটি। ম্যাচে জোড়া গোল করেছেন ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

রোববার (২১ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামের ৫০ হাজারের বেশি দর্শককে শুরু থেকেই হতাশ করেছে কাতার ফুটবল দল। তৃতীয় মিনিটে গোলরক্ষকের ভুলে প্রথমবার কাতারের জালে বল জড়ায় ইকুয়েডর। তবে অফসাইডের কারণে সেবার কোনো রকমে বেঁচে যায় স্বাগতিক দল।

গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইকুয়েডরকে। যদিও সুযোগটা করে দিয়েছে কাতারই। ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড ভ্যালেন্সিয়াকে পেনাল্টি বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাঁশি বাজান রেফারি। স্বাগতিক গোলরক্ষক সাদকে হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টি দেন অনফিল্ড রেফারি।

স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এনার ভ্যালেন্সিয়া। আর তাতে কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতার হওয়ার কৃতিত্ব গড়েন ইকুয়েডরের অধিনায়ক। কাতারের জালে অবশ্য শুরুতেই বল জড়িয়েছিলেন ভ্যালেন্সিয়া। তবে তৃতীয় মিনিটের সেই গোলটি শেষমেষ অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়াই। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে বক্সের ভেতরে লাফিয়ে হেডে গোল করেন। এই গোলের পর ম্যাচে অনেক পিছিয়ে পড়ে কাতার। বল পজিশন, আক্রমণ সব দিক থেকেই এগিয়ে ছিল ইকুয়েডর। স্কিল ও ট্যাকটিসে এশিয়ার চ্যাম্পিয়ন দল যে পেছনে সেটাও দেখিয়েছে তারা।

 

প্রথমার্ধের শেষদিকে একটা সুযোগ আসে কাতারের। তবে গোলের সামনে বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি আলময়েজ আলী। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরে কোনো দলই গোল করতে পারেনি। এতে প্রথমার্ধে করা ওই দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort