সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ আড়াইহাজারে চলছে ‘তালা মারা গোষ্ঠীর’ জুলুম: সুমন আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে ফুটবল খেলা নিয়ে হাতাহাতি, আহত ৫ আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন,নাঃগঞ্জ শাখা’র উদ্যোগে আলোচনা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বন্দরে চাঁদাবাজী মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী মাসুদ ওরফে টুক্কা গ্রেপ্তার স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের সাথে দৈনিক রুদ্রকন্ঠের সম্পাদক শাহআলম তালুকদারের সৌজন্য সাক্ষাৎ হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করবে পুলিশ হাদিকে গুলি: এনসিপি-মজলিস-ছাত্রদল-শিবির-ফেডারেশনের মিছিল

ঈদে দুই সিনেমা নিয়ে বুবলীর লড়াই

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩, ৪.৫০ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

কুরবানি ঈদে দুটি সিনেমা নিয়ে পর্দায় উপস্থিত হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর মধ্যে একটিতে নায়ক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমার নাম ‘প্রহেলিকা’। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

এ সিনেমার মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড়পর্দায় ফিরছেন মাহফুজ। এরই মধ্যে সিনেমাটির একটি গান দর্শকদের কাছে বেশ আলোচিত হয়েছে।

চিত্রনায়ক নিরবের সঙ্গে আরেকটি সিনেমা নিয়েও হাজির হচ্ছেন বুবলী। নাম ‘ক্যাসিনো’। পরিচালনা করেছেন সৈকত নাসির। ক্যাসিনো জুয়া ও এর প্রতিরোধের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

যদিও ‘রিভেঞ্জ’ নামে আরও একটি সিনেমা ছিল ঈদে মুক্তির পাইপলাইনে; কিন্তু শেষ মুহূর্তে এসে সেটি সরে যায়। তাই দুই সিনেমা নিয়েই ঈদে লড়াইয়ে নামছেন বুবলী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদ আয়োজনে সিনেমা মুক্তি দিয়েই আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। সেটা এখনো চলমান। ভাবতে ভালোই লাগে। এখনো কাজ করছি, এটাই সৌভাগ্যের। আসলে সবার ভালোবাসা ও সহযোগিতা আছে বলে নির্বিঘ্ন কাজ করতে পারছি। ঈদের দুটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। দুটি দুই ধরনের। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দুটি দেখবেন। আপনাদের ভালো লাগবে- এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি।’

এদিকে ঈদ আয়োজনে একটি টেলিভিশন চ্যানেলে সিনেমা ও ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন বুবলী। নেক্সাস টেলিভিশনের একটি শোতে তিনি সিনেমায় কিভাবে এসেছেন, বর্তমান ব্যস্ততা ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort