শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আড়াইহাজারে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৩.৩২ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাব-১১ এর পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলার আজকিনা, নোয়াগাঁও এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে মো. কাজল (২৭) ও রাজবাড়ির গোয়ালন্দ সরুফার চর এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মিরাজ শেখ (২৪), রাজধানীর আশুলিয়া পলাশ বাড়ি গোসারটেক এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শাহিন ওরফে আজাদুল ইসলাম (৫০), ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলার খাড়ারা এলাকার সোনা মিয়ার মেয়ে ও আক্তার হোসেনের স্ত্রী আঙ্গুরা বেগম (৪৫) ও আঙ্গুরা বেগমের ছেলে রিফত (১৯), ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলার ধ্বজনগর, বাতানবাড়ি এলাকার মৃত আবু’র মেয়ে ও স্বপন মিয়ার স্ত্রী রুহানা (৪৮)।

 

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ও বেলা ১১টায় উপজেলার বিষনন্দি ফেরিঘাট এলাকার এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় গাঁজা উদ্ধার ছাড়াও তাদের কাছ থেকে ১টি পিকআপ ও ৬ টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের ৭ হাজার ৯শ’৪০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায় সকাল ৯টায় উপজেলার বিষনন্দি ফেরিঘাট এলাকার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে অভিযান চালিয়ে মো. কাজল ও মো. মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ দুটি মোবাইল জব্দ করা হয়। এছাড়াও মাদক সরবারহের কাজে ব্যবহুত একটি পিকআপ জব্দ করা হয়।

 

অপরদিকে বেলা ১১ টার দিকে বিষনন্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহিন ওরফে আজাদুল ইসলাম, আঙ্গুরা বেগম, রিফাত ও রুহানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি ৫শ’ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের ৭ হাজার ৯শ’ ৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort