শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪.৩৩ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার (২২ অক্টবর) দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম একই এলাকার নোমান মিয়ার ছেলে। আহত জামিল হোসেন টোটারবাগ এলাকার রমজানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন জামিল বলেন, জোকারদিয়া এলাকায় দোতলা ভবনের ছাদে কাজ করতে আমাদের নিয়ে যান ঠিকাদার আহমদ। দুপুরে কাজ করার সময় ছাদের পিলারের একটি রডে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হই। একই সময় সেলিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আমাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সেলিম মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু চন্দ্র দে লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। পরিবার ও স্থানীয় মেম্বারগণ অনুরোধ করছেন পোস্টমেটামে না পাঠাতে। তারা এভাবেই লাশ নিতে চান। তাই আমরা পুলিশ সুপারের অনুমতিক্রমে লাশ হস্তান্তর করার কথা বলেছি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort