শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

আড়াইহাজারে নারীসহ ৬জন আটক, গাঁজা উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৩.৪২ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

আড়াইহাজারে নারীসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লার মুরাদনগরের এলখাল এলাকার মো. আক্কাস আলী ছেরে নুর মোহাম্মদ (৩৭), ব্রাক্ষণবাড়ীয়া নবীনগরের কুড়িঘর গ্রামের মো. মনির (৪২), কিশোরগঞ্জ ইটনার বড় হাতকুবিলা এলাকার মো. কামাল মিয়ার ছেলে মো. জিসান (২২), নোয়াখালী সোনাইমুড়ির কালুআই এলাকার মৃত মো. শাহ আলমের ছেলে মো. নাহিদ (২০), ব্রাক্ষণবাড়ীয়া বিজয়নগরের কাশিনগর এলাকার মৃত ইকবাল হোসেনের স্ত্রী মোসা. নাসিমা বেগম (৩০) ও ব্রাক্ষণবাড়ীয়া কসবার আকাবপুর এলাকার মৃত নূর আলমের মেয়ে মোসা. জোৎনা বেগম (৩৫)।

র‌্যাব-১১’এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort