শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আমি পুরুষদের ঘৃণা করি: মধুমিতা

  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৪.০৫ এএম
  • ৪১০ বার পড়া হয়েছে

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! ২০১৯ সালে অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্যবার আলোচনায় উঠে এসেছেন মধুমিতা।

মিষ্টি’ মেয়ের খোলস ছাড়িয়ে বোল্ড অবতারে অভ্যস্ত হয়ে উঠেছেন মধুমিতা। সাহসী পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে কি এখনো একা মধুমিতা? ভারতীয় একটি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়িকা।

 

মধুমিতার ভাষায়— ‘আমি কাজের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। বিশ্বাস করুন, আমি এখন পুরুষদের ঘৃণা করি।’ তবে কী কারণে পুরুষদের ঘৃণা করেন, সে বিষয়ে মুখ খুলেননি তিনি। কিন্তু মধুমিতার এমন মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে টলিপাড়ায়।

 

মধুমিতা সরকার ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন তারা। কিন্তু ভালোবাসার এ সংসার ভেঙে গেছে।

 

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার। তারপর সাবির ওয়ালিয়া নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন চাউর হয়েছিল। যদিও এসব মিথ্যা বলে দাবি করেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort