শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবীতে নারায়ণগঞ্জ তিতাসকে স্মারকলিপি

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৮.৫১ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন যাবৎ আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের অভাবে মা- বোনদের রান্নার কাজে চরম হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে নারায়ণগঞ্জ শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জ সহ আশেপাশের এলাকায় বিভিন্ন বাসা-বাড়ীতে চরম গ্যাস সংকট বিরাজ করছে।

এমতাবস্থায় মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন আবাসিক চুলায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাসকে স্মারক লিপি দিয়েছে।

 

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিস কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং স্থানীয় কর্মকর্তার সহিত এই বিষয়ে দীর্ঘ মত বিনিময় করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, রমজান উল রশিদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, আব্দুস সাত্তার ভুট্টু, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির পোকন, কোষাধ্যক্ষ হাজী মোঃ রুহুল আমিন, শহিদুল ইসলাম ফয়সাল প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্যাসের দাবীতে গত ১৪ অক্টোবর স্থানীয় আলী আহামদ চুনকা মিলনায়তনে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ বাসা-বাড়ীতে পর্যাপ্ত গ্যাসের দাবী জানিয়ে জোড়ালো বক্তব্য রাখেন এবং স্থানীয় তিতাস গ্যাস অফিসে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই প্রেক্ষিতে তিতাসকে স্মারক লিপি দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort