শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আবারও মৌমিতা পরিবহনে যাত্রীর টাকা চুরি : চালক ও হেলপার গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫.০৩ এএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিনব কৌশলে আবারও মৌমিতা পরিবহনে সুমন রেজা নামে এক বাস যাত্রীর উপর বমি করে তার কাছ থেকে দেড় লাখ টাকা চুরি করে পালিয়েছে চোর।

রোববার দুপুরে ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের সামনে লিংক রোডে মৌমিতা বাসে এঘটনা ঘটে। সুমন রেজা ফতুল্লার সস্তাপুর এলাকার নুর হোসেনের ছেলে।

 

সুমন জানান, তার মা অসুস্থ হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধ করতে আত্মীয়র কাছ থেকে এক লাখ ৪০হাজার টাকা নিয়ে রোববার ঢাকা সাইন্সল্যাব হতে মৌমিতা পরিবহনে নারায়ণগঞ্জ জেলখানার মোড় আসার পথে দুপুর আড়াইটায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম মোড়ে পৌছালে পাশে বসা অজ্ঞাতনামা একজন আমার উপর বমি করে দেয়।

তখন বাসের হেলপার আমাকে দাড়াতে বলেন। আমি দাড়ানো মাত্রই তারা বমি পরিস্কারে কথা বলে কৌশলে প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে যায়। বিষয়টি বাসের চালক ও হেলপারকে জানানোর পরও তারা বাসাটি কিছু দুরে থামিয়ে আমাকে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এঘটনায় রাতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছি।

 

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি সনাক্ত করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এরআগে ৭ অক্টোবর একই স্থানে মৌমিতা বাসে রনি নামে এক যাত্রীর উপড়ে বমি করে অভিনব কৌশলে এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায় চোর। এঘটনায় পুলিশ মৌমিতা বাসের চালক ইমরান (২৯) ও হেলপারের রতন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort