মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

আপা শুনে ক্ষিপ্ত ইউএনও বললেন ‘মা ডাকেন’

  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৪.০৬ এএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াছমিনকে আপা বলায় রাগান্বিত হয়ে মা ডাকতে বলার অভিযোগ করেছেন জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ী। গতকাল সোমবার দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ওই ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ জনগণ স্যার বলতে হবে এটা কি বাধ্যতামূলক? এ বিষয়ে সরকারের কোনো আইন আছে কি? ফ্যাক্ট: বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (মহিলা) আপা বলার কারণে খুব রাগান্বিত হয়েছেন। এটা নাকি অফিস অ্যাড্রেস না। আপা না বলে মা ডাকতাম। আমি লজ্জিত। দেশটা কি মগের মুল্লুক?

ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনের নিকট একটি কাজে যাই। আইডি কার্ড দেখানোর সময় আপা বলাতে তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘আপা না বলে মা ডাকবেন’।
বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। উনি একটি উপজেলার অভিভাবক। এমন ব্যবহার আশা করা যায় না। মা ডাকতে বলায় বিষয়টি আমি মেনে নিতে পারিনি। আমার বয়স ৪৫, আমি কেন তাকে মা ডাকতে যাব।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াছমিন বলেন, জামাল উদ্দিন আমার বাবার বয়সী। ওনি আমাকে আপা বলাতে আমি বলেছি মা ডাকার জন্য। তিনি ম্যাডাম বলতে পারেন অথবা ইউএনও সাহেব ডাকতে পারেন। এ কথাই বলেছি। আর যদি কেউ কোন নারীকে দেখলেই আপা ডাকে তাহলে বুঝতে হবে তার চরিত্রে সমস্যা আছে। আমি স্যার বলতে বলিনি। যার এক পা কবরে চলে গেছে, সে আমাকে আপু ডাকলে অবশ্যই আমার আপত্তি আছে। আমার এখানে অনেক বয়স্ক লোক এসে আমাকে মা ডাকে।

এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসানের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort