রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

আওয়ামীলীগের পতন সময়ের ব্যাপার মাত্র: সাখাওয়াত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৩.৩৯ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামীলীগ সরকারের দু:শাসনে বাংলার মানুষ অতিষ্ঠ। আজ তারা এই স্বৈরশাসন থেকে মুক্তি চায়। দেশের মানুষের ভাত ও ভেটের অধিকার ফিরিয়ে আনতে এবং আওয়ামীলীগের অত্যাচার অবিচার থেকে রেহাই দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এক দফা দাবি আদায়ের সংগ্রামে সারা দেশ আজ ঐক্যবদ্ধ, আওয়ামীলীগের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশের মঞ্চে বক্তব্যকালে তিনি এমসব কথা বলেন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির এই জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এডভোকেট সাখাওয়াত বলেন, এই আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। তারা অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসা করাতে দেয় না। আজকে বিশ্বের বিভিন্ন দেশ খালেদা জিয়াকে চিকিৎসা করার আগ্রহ প্রকশ করেছে। অথচ এই সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসায় হত্যা করতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স হয়েছে মারা যেতে পারে। সুতরাং তাতে কি আসে যায়। আমি বলতে চাই আপনার মধ্যে কোন রহম নাই। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চাচ্ছেন। আজকের এই জনসমাবেশ থেকে বলতে চাই আমাদেও নেত্রীকে খোদা যদি বাঁচিয়ে রাখে, আপনি যতই চেষ্টা করেন না কেনো কিছুই করতে পারবেন না।

তিনি আরও বলেন, এই সরকারের পতন আসন্ন। আপনি দেশকে লুটেপুটে খেয়ে ফেলেছেন। দেশটাকে শূন্য করে দিয়েছেন। আজকের দেশের সব টাকা এমপি মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। আজকে বিশ্বের বিভিন্ন দেশে সরকারের এই দুর্নীতি টাকায় ছেয়ে গেছে যে দেশে যাবেন সেই দেশেই তাদের দুর্নীতির টাকা পাওয়া যাবে। সরকারের পতন হলে আপনারা দেখতে পারবেন এই সরকারের দুর্নীতির টাকা কিভাবে প্রকাশ হয়। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা জোর দাবি জানাচ্ছি আর না হলে সরকারের পতনের মধ্যে দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort