শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

অসুস্থ রোগীদের চেক দিলেন মেয়র আইভী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৪.১৫ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ১৪ জন দুরারোগ্য রোগীর হাতে ৭ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মেয়র আইভী তার নিজ কার্যালয়ে এসকল চেক তুলে দেন।

শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসুস্থ এসব রোগীদের হাতে এই চেক প্রদান করা হয় ।

চেক প্রাপ্ত রোগীরা হলেন, দিবা শায়লা, ফরিদা বেগম, নাজিমুদ্দিন ভুইয়া, ছালমা আলী, রাকিব হোসেন, হোসনে আরা বেগম, শম্ভু মন্ডল, আনোয়ার হোসেন, মজিবর হাওলাদার, মামুন, আশিক, জামাল হোসেন, সাফিয়া বেগম, ফখর উদ্দিন সরকার।

এসময় মেয়র আইভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবার জন্য এই সহায়তা চেক প্রদান করেছেন। এই সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অসুস্থ এবং পীড়িত মানুষের জন্য সহায়তা চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী। শুধু অসুস্থ রোগীকেই সহায়তা করা হচ্ছে এমন নয়, কেউ যদি মারা যান তার নমিনীর হাতেও অর্থ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি মানুষের সেবায় পাশে থাকতে পারেন।

চেক প্রদান কালে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম, সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শামসুজ্জামান পাশা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort