শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

অভিযানেও থামছে না পেট্রোল পাম্পের কারসাজি, প্রতিকারের উদ্যোগ নেই

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১.১০ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ও দেশজুড়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অব্যাহত অভিযানের পরও থামছে না পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনের কারচুপি-কারসাজি। জরিমানা বা সিলগালা করার মতো দণ্ড প্রদানসহ ধারাবাহিক অভিযানও পেট্রোল পাম্পগুলোর অনিয়মের লাগাম টেনে ধরতে পারছে না। চলমান অভিযানের মধ্যেও প্রতিনিয়তই ঠকছেন ক্রেতারা।

গত ৫ মাস আগে অন্তত ১৫ টি পেট্রোলপাম্পে অভিযান চালানো হয়েছে। এসময় ৫টি পেট্রল পাম্পকে লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করার হুমকি দেওয়া হয়।

বিশেষ প্রক্রিয়ায় মিটার টেম্পারিং করে বেশিরভাগ পেট্রোল পাম্প ওজনে কম দেয় বলে জানা গেছে। বিষয়টি সবাই জানলেও কার্যকর উদ্যোগের অভাবে সামান্য জরিমানা দিয়েই আবার ব্যবসা চালিয়ে যাচ্ছে পেট্রোল পাম্পগুলো।

একটি তেল বিপণন কোম্পানির একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকারি ও আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্টের কিছু পেট্রোল পাম্প রয়েছে, এগুলোতে সঠিক পরিমাপে তেল দেওয়া হয়। এখান থেকে যারা তেল কেনেন, তাদের ওজন এবং তেলের মান নিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু এর বাইরে সারাদেশে যে পেট্রোলপাম্প রয়েছে, তাদের বেশিরভাগই পরিমানে কম দেয়। কী পরিমাণ কম দেয়, তা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি পাঁচ লিটারে অন্তত ২০০ মিলি লিটার কম দেয়। নিয়মিত যাদের দেখার কথা, তারাও বিষয়টি দেখছেন না।

কেবল গত ৫ মাসের মধ্যে ভেজাল তেল বিক্রি বন্ধ ও তেল সরবরাহ সঠিক পরিমাপ নিশ্চিত সোনারগাঁয়ে মোট ১৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করা হয়েছে।

সোনারগাঁ সহ কমিশনার ভূমি ইব্রাহিম হোসেনের সহায়তায় তেলের পাম্পগুলি তে এই অভিযান পরিচালনা করে। এরমধ্যে সোনারগাঁ আফিয়া, সানজিদা, আবাদি সহ বিভিন্ন পাম্পগুলিতে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, পেট্রোল পাম্পে যেসব পরিমাপক রয়েছে, এর মধ্যে আড়াই থেকে তিন লাখ টাকায় কিছু মেশিন পাওয়া যায়। অন্যদিকে আমেরিকা থেকে প্রতিটি ১০ লাখ টাকায় যেসব মেশিন আমদানি করা হয়, সেগুলো টেম্পারিং করা যায় না। আবার দামি এই মেশিন ব্যবহারে পেট্রোলপাম্প মালিকদের বাধ্যও করতে পারে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কারণ, দুই ধরনের মেশিনই একই কাজ করে।

প্রসঙ্গত, দেশের তেল বিপণন কোম্পানির কাছ থেকে পেট্রোল পাম্প মালিকরা তেল উত্তোলন করে তা বিক্রি করেন। দেশে পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি তেল বিপণন কোম্পানি রয়েছে। দেশে চার হাজার ২০০টির মতো পেট্রোল পাম্প রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort