বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

২৮ বছরে প্রথমবার ব্রাজিলের বিদায়, ইতিহাস গড়লো জ্যামাইকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৪.২৪ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

নারীদের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে জ্যামাইকা। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে তারা।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে রুখে দেয় গোলশূন্য ড্রয়ে। এরপর পানামকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে। শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে আরও একটি ইতিহাস গড়লো তারা। প্রথমবার অংশ নিয়েই নকআউট পর্বের টিকিট কাটলো জ্যামাইকান মেয়েরা। যা দেশটির নারী ও পুরুষ ফুটবল ইতিহাসে প্রথম। শুধু কি তাই? ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে জ্যামাইকাই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে নাম লেখালো।

 

আজ বুধবার বিকেলে ব্রাজিলকে গোলশূন্যভাবে রুখে দিয়ে প্রথমবার অংশ নিয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে জ্যামাইকা। আর গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ২৮ বছরের মধ্যে এই প্রথম নকআউট পর্বে যেতে ব্যর্থ হলো ব্রাজিল।

প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধেও ভাঙে না সমতা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় ম্যাচ।

৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে নাম লিখিয়েছে ফ্রান্স। আর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বে উঠেছে জ্যামাইকা।

ব্রাজিল ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে। তাদের সঙ্গে পানামা কোনো পয়েন্ট সংগ্রহ না করেও বিদায় নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort