রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩.৪১ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- মহামারী করোনাভাইরাস সংকটময় সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনকালে মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলীর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠে ছিলো বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সেই প্রেক্ষিতে তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর দ্বায়িত্ব থেকে অপসারণ করে মুন্সীগঞ্জ পৌরসভায় বদলি করা হয়েছিলো বলে অনেকের অভিমত।
তবে সাম্প্রতিক এক অফিস আদেশে দেখা যায়, সেই অসাধু কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলীকে পুনরায় ৩ (তিন) বছরের জন্য আবারো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পদায়ন করা হয়েছে। তার এই নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় নগরবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে।

নারায়ণগঞ্জ সচেতন মহলের দাবি—যে কর্মকর্তার বিরুদ্ধে অতীতে একই কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাকে পুনরায় সেই একই জায়গায় দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এমন অভিযোগে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে তারা সিটি কর্পোরেশনে দেখতে চান না।
নাগরিকদের প্রশ্ন—অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি ছাড়া কেন তাকে পুনর্বহাল করা হলো? এতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক মহল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সাথে দাবী জানান, জনস্বার্থ ও সুশাসনের স্বার্থে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
নগররবাসী বিষয়টি মাননীয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিষয়টি বিচার বিশ্লেষণ করে খতিয়ে দেখার জন্য দারী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort