রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১.৫৬ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন এক স্বামী। মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে ঘাতক স্বামী সুমন ওরফে শাহজাহান (৪৫) নিজেই থানায় এসে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী মিতু আক্তার (২৮) নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকদারের মেয়ে। ঘাতক স্বামী সুমন ওরফে শাহজাহান (৪৫) রিকারি বাজার বটতলা এলাকার শরিয়ত উল্লাহর ছেলে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুম‌ন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই ছিল। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গতকাল সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২টার দিকে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও গলায় কেটে তার মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সুমন স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort